তোমার জন্য

দেখা হয়েছে: 946

শিল্পী: অর্ণব চৌধুরীঅ্যালবাম: হোক কলরবসুরকার: অর্ণব চৌধুরীগীতিকার: সাহানাবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

তোমার জন্য নীলচে তারার একটু খানি আলো
ভোরের রঙ রাতের মিশকালো।
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি
আবছা নীল তোমার লাগে ভালো

ভাবনা আমার শিমুল ডালে লালচে আগুন জ্বালে
মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে
এক মুঠো রোদ আকাশ ভরা তারা
ভিজে মাটিতে জলের নকশা করা
মনকে শুধু পাগল করে ফেলে

তোমার জন্য এতোগুলো রাত অধীর জেগে থাকা
তোমায় ঘিরে আমার ভালো লাগা
আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে
ভালবাসার পাখি মেলে মন ভোলানো পাখা।

Transliteration in English

tomar janj nilche tarar ektu khani alo
bhorer rang rater mishkalo।
kathgolaper sadar maya mishiye diye bhabi
abcha nil tomar lage bhalo
bhabna amar shimul dale lalche agun jbale
mahuyar bane matal haoa khele
ek mutho rod akash bhara tara
bhije matite jaler naksha kara
manke shudhu pagal kare phele
tomar janj etogulo rat odhir jege thaka
tomay ghire amar bhalo laga
akash bhara tarar aloy tomay dekhe dekhe
bhalbasar pakhi mele man bholano pakha।