রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে

দেখা হয়েছে: 78

Bangla Lyrics

রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে
তোমায় আমায় দেখা হল সেই মোহানার ধারে।।

সেইখানেতে সাদায় কালোয় মিলে গেছে আঁধার আলোয়
সেইখানেতে ঢেউ ছুটেছে এ পারে ওই পারে।।

নিতলনীল নীরব-মাঝে বাজল গভীর বাণী
নিকষেতে উঠল ফুটে সোনার রেখাখানি।

মুখের পানে তাকাতে যাই, দেখি-দেখি দেখতে না পাই
স্বপন-সাথে জড়িয়ে জাগা, কাঁদি আকুল ধারে।।

Transliteration in English

ratri ese jethay meshe diner parabare
tomay amay dekha hal sei mohanar dhare।।
seikhanete saday kaloy mile geche adhar aloy
seikhanete dheu chuteche e pare oi pare।।
nitalnil nirab-majhe bajal gabhir bani
nikshete uthal phute sonar rekhakhani।
mukher pane takate jai, dekhi-dekhi dekhte na pai
sbapan-sathe jariye jaga, kadi akul dhare।।