গাব তোমার সুরে দাও

দেখা হয়েছে: 28

Bangla Lyrics

গাব তোমার সুরে দাও সে বীণাযন্ত্র,

শুনব তোমার বাণী দাও সে অমর মন্ত্র।

করব তোমার সেবা দাও সে পরম শক্তি,

চাইব তোমার মুখে দাও সে অচল ভক্তি।।

সইব তোমার আঘাত দাও সে বিপুল ধৈর্য,

বইব তোমার ধ্বজা দাও সে অটল স্থৈর্য।।

নেব সকল বিশ্ব দাও সে প্রবল প্রাণ,

করব আমায় নিঃস্ব দাও সে প্রেমের দান।।

যাব তোমার সাথে দাও সে দখিন হস্ত,

লড়ব তোমার রণে দাও সে তোমার অস্ত্র।।

জাগব তোমার সত্যে দাও সেই আহ্বান।

ছাড়ব সুখের দাস্য, দাও দাও কল্যাণ।।

Transliteration in English

gab tomar sure dao se binajantr,
shunab tomar bani dao se omar mantr।
karab tomar seba dao se param shakti,
chaib tomar mukhe dao se ochal bhakti।।
saib tomar aghat dao se bipul dhoirj,
baib tomar dhbaja dao se otal sthoirj।।
neb sakal bishb dao se prabal pran,
karab amay nihsb dao se premer dan।।
jab tomar sathe dao se dakhin hast,
larab tomar rane dao se tomar ostr।।
jagab tomar satje dao sei ahban।
charab sukher dasj, dao dao kaljan।।