বল দাও মোরে বল দাও
দেখা হয়েছে: 34
Bangla Lyrics
বল দাও মোরে বল দাও, প্রাণে দাও মোর শকতি
সকল হৃদয় লুটায়ে তোমারে করিতে প্রণতি।।
সরল সুপথে ভ্রমিতে, সব অপকার ক্ষমিতে
সকল গর্ব দমিতে খর্ব করিতে কুমতি।।
হৃদয়ে তোমারে বুঝিতে, জীবনে তোমারে পূজিতে
তোমার মাঝারে খুঁজিতে চিত্তের চিরবসতি।
তব কাজ শিরে বহিতে, সংসারতাপ সহিতে
ভবকোলাহলে রহিতে, নীরবে করিতে ভকতি।।
তোমার বিশ্বছবিতে তব প্রেমরূপ লভিতে
গ্রহ-তারা-শশী-রবিতে হেরিতে তোমার আরতি।
বচনমনের অতীতে ডুবিতে তোমার জ্যোতিতে
সুখে দুখে লাভে ক্ষতিতে শুনিতে তোমার ভারতী।।
Transliteration in English
bal dao more bal dao, prane dao mor shakti sakal hriday lutaye tomare karite pranti।। saral supthe bhramite, sab opkar kshamite sakal garb damite kharb karite kumti।। hridye tomare bujhite, jibne tomare pujite tomar majhare khujite chitter chirabasti। tab kaj shire bahite, sangsartap sahite bhabkolahle rahite, nirbe karite bhakti।। tomar bishbachbite tab premrup labhite grah-tara-shashi-rabite herite tomar arti। bachanamner otite dubite tomar jjotite sukhe dukhe labhe kshatite shunite tomar bharti।।