তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি
দেখা হয়েছে: 69
Bangla Lyrics
তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি।
বুঝতে নারি কখন্ তুমি দাও-যে ফাঁকি।।
ফুলের মালা দীপের আলো ধূপের ধোঁওয়ার
পিছন হতে পাই নে সুযোগ চরণ-ছোঁওয়ার
স্তবের বাণীর আড়াল টানি তোমায় ঢাকি।।
দেখব ব’লে এই আয়োজন মিথ্যা রাখি
আছে তো মোর তৃষা-কাতর আপন আঁখি।
কাজ কী আমার মন্দিরেতে আনাগোনায়
পাতব আসন আপন মনের একটি কোণায়
সরল প্রাণে নীরব হয়ে তোমায় ডাকি।।
Transliteration in English
tomar pujar chale tomay bhulei thaki। bujhte nari kakhn tumi dao-je phaki।। phuler mala diper alo dhuper dhooar pichan hate pai ne sujog charan-chooar staber banir aral tani tomay dhaki।। dekhab b’le ei ayojan mithja rakhi ache to mor trisha-katar apan akhi। kaj ki amar mandirete anagonay patab asan apan maner ekti konay saral prane nirab haye tomay daki।।