রাজাকারের তালিকা চাই

দেখা হয়েছে: 187

শিল্পী: নোভাঅ্যালবাম: রাজাকারের তালিকা চাইবছর: 1990বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

কোনো রূপকথা গল্প গাঁথা নয়
আমার স্মৃতি কলুষিত বিস্ময়
আমি দেখেছি ধর্ষিত বাংলা মায়ের মুখ
ছিল বিজাতী শত্রুর জয়

শুনি সেই মহান নেতার বাণী :
“রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব,
এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম”

ধীরে ধীরে জাগে বিদ্রোহী এদেশ
বুকের তাজা খুনে রাঙা বেশ নিয়ে
আঘাত হানে ভেঙে দিতে শোষকের প্রাসাদ
স্বাধীনতার স্বপ্নতলে এলো সেই রাত।

এলো সেই প্রথম বিদ্রোহী বীরের মহান কণ্ঠস্বর :
“I, Major Ziaur Rahman, do hereby declare,
the Independence of Bangladesh,
on behalf of our great national leader
Bongobondhu Sheikh Mujibur Rahman”

কেড়ে নিয়েছে ওই হায়নার দল
ধর্ষিত মায়ের চোখের জল
লাখো লাখো শহীদ- তোমাদের কথা ভুলিনি
জীবন দান যদি মহান মূল্য হয়
তোমরাই তো চির বিস্ময়
তোমাদের সমমূল্য বিশ্বে কোনো জাতি আজো দেয়নি
তবু কেন সেই থেকে মোরা স্বাধীনতার নামে পরাধীন
নিষ্পেষিত গোটা জাতি ওই রাজাকারের হাতে?

আর নয়, আর কতকাল তারা পাবে প্রশ্রয়!
পরাজিত সব দালাল আজ দাও পরিচয়
আজ যারা এই মাটিতে হাতিয়ার শানে
আজ যাদের রক্ত চোখ মোদেরই পানে
ওই রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার
আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান,
আসছে এই প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান

আর নয়, আর একটিবারও দেব প্রশ্রয়
এবার সব দালালের আজ দাও পরিচয়
আজ যারা এই মাটিতে হাতিয়ার শানে
আজ যাদের রক্ত চোখ মোদেরও পানে;
ওই রাজাকার ছেড়ে যা এই দেশটা আমার
আরেকটি মুক্তিযুদ্ধ করবে তোদের চির অবসান
আমরা এই প্রজন্ম মুক্তিযোদ্ধাদেরই সন্তান।

আমরা এই প্রজন্ম রাজাকারের তালিকা চাই
লাখো শহীদের সাথে মুক্তিযোদ্ধা আমরা সবাই।।

Transliteration in English

kono rupaktha galp gatha nay
amar smriti kalushit bismay
ami dekhechi dharshit bangla mayer mukh
chil bijati shatrur jay
shuni sei mahan netar bani :
“rakt jakhan diyechi, rakt aro deb,
edesher manushke mukt kare charab inshallah
ebarer sanggram amader muktir sanggram
ebarer sanggram sbadhintar sanggram”
dhire dhire jage bidrohi edesh
buker taja khune ranga besh niye
aghat hane bhenge dite shoshker prasad
sbadhintar sbapnatle elo sei rat।
elo sei pratham bidrohi birer mahan kanthasbar :
“I, Major Ziaur Rahman, do hereby declare,
the Independence of Bangladesh,
on behalf of our great national leader
Bongobondhu Sheikh Mujibur Rahman”
kere niyeche oi haynar dal
dharshit mayer chokher jal
lakho lakho shahid- tomader katha bhulini
jiban dan jadi mahan mulj hay
tomrai to chir bismay
tomader sammulj bishbe kono jati ajo deyni
tabu ken sei theke mora sbadhintar name paradhin
nishpeshit gota jati oi rajakarer hate?
ar nay, ar katkal tara pabe prashray!
parajit sab dalal aj dao parichay
aj jara ei matite hatiyar shane
aj jader rakt chokh moderai pane
oi rajakar chere ja ei deshta amar
arekti muktijuddh karbe toder chir obsan,
asche ei prajanm muktijoddhaderai santan
ar nay, ar ektibarao deb prashray
ebar sab dalaler aj dao parichay
aj jara ei matite hatiyar shane
aj jader rakt chokh moderao pane;
oi rajakar chere ja ei deshta amar
arekti muktijuddh karbe toder chir obsan
amra ei prajanm muktijoddhaderai santan।
amra ei prajanm rajakarer talika chai
lakho shahider sathe muktijoddha amra sabai।।