নুর হোসেন

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

জন্মানোর পর থেকে সংগ্রামকে বুকে চেপে যার জীবন হয় শুরু
সে নুর হোসেন
এই নুর হোসেন কে চলতে দাও উদ্দাম গতিতে
উড়তে দাও শান্তির পায়রার মত
আর মিছিল করতে দাও বজ্রকন্ঠে
এই নুর হোসেনকে করো না কোন বাক্তির
কিংবা কোন গোত্রের কিংবা কোন গোষ্ঠীর

যেই ছেলে বুকের রক্ত ঢেলে দিয়ে ঢাকার রাজপথ রাঙ্গিয়ে যায়
যার কথা মিশে আছে বাংলার দিকে দিকে
সৃষ্টি হয়েছে এক ইতিহাস
যুদ্ধ জয় করে দিয়ে যায় ঘরে ঘরে
নতুন স্বপ্ন আঁকা শতাব্দীর
মিছিলের তালে তালে বজ্র কন্ঠে বলে
জিরো পয়েন্টে আমি সংগ্রামী
সে বঙ্গবীর নুর হোসেন তুমি

তোমার মৃত্যু যেন মৃত্যু হলো না
ছড়িয়ে পরলে তুমি শিখা হয়ে
আবার নতুন করে প্রমান করে দিলে
শক্তির অবিনাশী তাপ বারুদে
বাংলার আকাশে উঠেছে সুর্য
সে তো হায় অগভীর তোমারই কারণ
মনের প্রতিটি কাজে যুগে যুগে রয়ে যাবে
তোমার একেকটি প্রতিফলন
হে বঙ্গবীর নুর হোসেন শোনো

Transliteration in English

janmanor par theke sanggramke buke chepe jar jiban hay shuru
se nur hosen
ei nur hosen ke chalte dao uddam gatite
urte dao shantir payrar mat
ar michil karte dao bajraknthe
ei nur hosenke karo na kon baktir
kingba kon gotrer kingba kon goshthir
jei chele buker rakt dhele diye dhakar rajapath ranggiye jay
jar katha mishe ache banglar dike dike
srishti hayeche ek itihas
juddh jay kare diye jay ghare ghare
natun sbapn aka shatabdir
michiler tale tale bajr kanthe bale
jiro payente ami sanggrami
se banggbir nur hosen tumi
tomar mritju jen mritju halo na
chariye parle tumi shikha haye
abar natun kare praman kare dile
shaktir obinashi tap barude
banglar akashe utheche surj
se to hay ogbhir tomarai karan
maner pratiti kaje juge juge raye jabe
tomar ekekti pratiphalan
he  banggbir nur hosen shono