বালুকাবেলায়

দেখা হয়েছে: 394

শিল্পী: আর্কঅ্যালবাম: আনন্দধারাসুরকার: আশিকুজ্জামান টুলুবছর: 1998বিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

সেই সে বালুকাবেলায়
মনে পরে হাজারো কথায়
মুখরিত অবুঝ এই হৃদয়
আবেগী সীমানায় হারিয়ে ছিলো।

সেই সে প্রেমময়তা সুগন্ধী সুপ্রিয় চিঠিটা
সুরেলা হৃদয় খামে বন্দিনী হয়ে আছে
হাজারো সৃতি মাঝে

সুর কখনো মুছে যায় না
সবটুকুতো মুছে যায় মনের অজানায়
তোমাতে তুমি যা আমারো সুরে তা
জীবন্ত হয়ে থাক

এই কি আছে জীবনে
কিছু সুখে কিছু বেদনায়
বেশ তো কেঁটে যায় অযথা আর
পিছু ডাকার নয় কি হবে বলো
শেষ কথা যা হল না
বুঝে নিও নিছুক কল্পনা
কিছু তো হারাতে হবে
কিছুকে পেতে হলে
ভাঙ্গা গড়ার এ ধরাতে

সুর কখনো মুছে যায় না
সবটুকুতো মুছে যায় মনের অজানায়
তোমাতে তুমি যা আমারো সুরে তা
জীবন্ত হয়ে থাক।

Transliteration in English

sei se balukabelay
mane pare hajaro kathay
mukhrit obujh ei hriday
abegi simanay hariye chilo।
sei se premamayta sugndhi supriy chithita
surela hriday khame bandini haye ache
hajaro sriti majhe
sur kakhno muche jay na
sabtukuto muche jay maner ojanay
tomate tumi ja amaro sure ta
jibant haye thak
ei ki ache jibne
kichu sukhe kichu bednay
besh to kete jay ojtha ar
pichu dakar nay ki habe balo
shesh katha ja hal na
bujhe nio nichuk kalpna
kichu to harate habe
kichuke pete hale
bhangga garar e dharate
sur kakhno muche jay na
sabtukuto muche jay maner ojanay
tomate tumi ja amaro sure ta
jibant haye thak।