মিলনের রক্ত
দেখা হয়েছে: 136
Bangla Lyrics
রক্ত আমার এখন পথে মুছে যায় নি
জনতার স্রোত মন্থর হয়ে থেমে থাকেনি
রক্ত আমার জ্বলছে বিষের আগুনে
চারিদিক আজ প্রতিহিংসার আগুনে
আমি প্রতিশোধ নেব এবার।
ও গো মা তুমি কেদো না
মিলনের রক্তে আমি
হটিয়েছি স্বৈরাচারী
উড়িয়েছি স্বাধীনতার পতাকা
মিলনের গা ঢাকা আছে মা গো কাল কাফনে
বিজয়ের মশাল জ্বেলে গেছে সে ঘরে ঘরে
পাগলা মিছিল বেরিয়েছে মা কোটি জনতার
বদলা নেবে তারা মিলনের জঘন্য হত্যার
আমি প্রতিশোধ নেব এবার।
ও গো মা তুমি কেঁদো না
মিলনের রক্তে আমি
হটিয়েছি স্বৈরাচারী
উড়িয়েছি স্বাধীনতার পতাকা
Transliteration in English
rakt amar ekhan pathe muche jay ni jantar srot manthar haye theme thakeni rakt amar jbalche bisher agune charidik aj pratihingsar agune ami pratishodh neb ebar। o go ma tumi kedo na milner rakte ami hatiyechi sboirachari uriyechi sbadhintar pataka milner ga dhaka ache ma go kal kaphne bijyer mashal jbele geche se ghare ghare pagla michil beriyeche ma koti jantar badla nebe tara milner jaghanj hatjar ami pratishodh neb ebar। o go ma tumi kedo na milner rakte ami hatiyechi sboirachari uriyechi sbadhintar pataka