উড়ছি কেন?
দেখা হয়েছে: 184
Bangla Lyrics
উড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর।
তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো।
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো।
ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি।
এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে,
দিন যাপনের অষ্টপ্রহর
স্বপ্নগুলো ভাসে।
Transliteration in English
urchi ken? keu janena! jachchi katdur? ajanm ek paper bojha kangkhit bhangchur। tomar bhuban tomar matan jeman bhorer alo। amar basat ondhkare nirab nijhum kalo। bhalobasar magn chitay purchi bachar kuri। tumi akash ami jen lataibihin ghuri। eman kapal o man amar dhusar niler deshe, din japner oshtaprahar sbapngulo bhase।