এ নদী এমন নদী

দেখা হয়েছে: 215

শিল্পী: মান্না দেসুরকার: প্রবাস দেগীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়বছর: 1978বিভাগ: আধুনিক

Bangla Lyrics

এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর
বাঁকা কথাই বলতে থাকে

এ প্রিয়ার চোখের পাতা ছায়াতে হয়না কালো ।।
কখনো নয়নতারায় ঝরেনা স্নিগ্ধ আলো
শুধু যে জ্বলে আগুন ।।
তবু তার এমনি গুণ
পুড়বে জেনেও মন যে আমার তাকেই দেখে তাকে দেখে
এ নদী এমন নদী

এ প্রিয়ার নেইতো জানা ক্ষমা যে কাকে বলে
মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে ।।
গরলে ভরা সে প্রাণ ।।
তবু তার এমনি টান
মরবে জেনেও এ প্রাণ আমার চায় যে তাকে চায় যে তাকে
এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর বাঁকা কথাই বলতে থাকে

Transliteration in English

e nadi eman nadi
jal chai ektu jadi
du hat bhare ushn balui dey amake
e priya eman priya
sohage bharlo hiya
kebli kebli bidrup ar
baka kathai balte thake
e priyar chokher pata chayate hayna kalo ।।
kakhno nayantaray jharena snigdh alo
shudhu je jbale agun ।।
tabu tar emni gun
purbe jeneo man je amar takei dekhe take dekhe
e nadi eman nadi
e priyar neito jana kshama je kake bale
mamta karuna se jatne eriye chale ।।
garle bhara se pran ।।
tabu tar emni tan
marbe jeneo e pran amar chay je take chay je take
e nadi eman nadi
jal chai ektu jadi
du hat bhare ushn balui dey amake
e priya eman priya
sohage bharlo hiya
kebli kebli bidrup ar baka kathai balte thake

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“এ নদী এমন নদী” গানটি কে গেয়েছেন?
“এ নদী এমন নদী” গানটির শিল্পী: মান্না দেমান্না দে এর আরও বাংলা গানের কথা দেখুন।
“এ নদী এমন নদী” গানের গীতিকার ও সুরকার কে?
“এ নদী এমন নদী” কোন বিভাগের গান?
এই গানটি আধুনিক বিভাগের অন্তর্গত। আধুনিক বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“এ নদী এমন নদী” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।