এই রুপালী গিটার
দেখা হয়েছে: 376
Bangla Lyrics
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন অশ্রু তুমি রেখো
গোপন করে।
মনে রেখো তুমি
কত রাত কত দিন
শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন
অধরে তোমার ফোঁটাতে হাসি
চলে গেছি শুধু
সুর থেকে কত সুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন অশ্রু তুমি রেখো
গোপন করে।
শুধু ভেবো তুমি
অপরাধ ছিল কার
কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন
বেদনা আমার হয়েছে সাথী
চলে গেছি আমি
কোনো স্মৃতি পুরে।
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দুরে, বহুদূরে
সেদিন অশ্রু তুমি রেখো
গোপন করে।
Transliteration in English
ei rupali gitar phele ekdin chale jab dure, bahudure sedin oshru tumi rekho gopan kare। mane rekho tumi kat rat kat din shuniyechi gan ami, klantibihin odhre tomar photate hasi chale gechi shudhu sur theke kat sure। ei rupali gitar phele ekdin chale jab dure, bahudure sedin oshru tumi rekho gopan kare। shudhu bhebo tumi opradh chil kar katiyechi rat tabu, nidrabihin bedna amar hayeche sathi chale gechi ami kono smriti pure। ei rupali gitar phele ekdin chale jab dure, bahudure sedin oshru tumi rekho gopan kare।