নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে
দেখা হয়েছে: 308
Bangla Lyrics
নিবিড় মেঘের ছায়ায় মন দিয়েছি মেলে,
ওগো প্রবাসিনী, স্বপনে তব
তাহার বারতা কি পেলে।।
আজি তরঙ্গ কল কল্লোলে
দক্ষিণ সিন্ধুর ক্রন্দন ধ্বনি
আনে বহিয়া কাহার বিরহ।।
লুপ্ত তারার পথে চলে কাহার সুদূর স্মৃতি
নিশীথ রাতের রাগিণী বহি।
নিদ্রা বিহীন ব্যথিত হৃদয়
ব্যর্থ শূন্যে তাকায়ে রহে।।
Transliteration in English
nibir megher chayay man diyechi mele, ogo prabasini, sbapne tab tahar barta ki pele।। aji tarangg kal kallole dakshin sindhur krandan dhbani ane bahiya kahar birah।। lupt tarar pathe chale kahar sudur smriti nishith rater ragini bahi। nidra bihin bjathit hriday bjarth shunje takaye rahe।।