দুঃখ যে তোর নয় রে চিরন্তন–
দেখা হয়েছে: 311
Bangla Lyrics
দুঃখ যে তোর নয় রে চিরন্তন–
পার আছে রে এই সাগরের বিপুল ক্রন্দন ॥
এই জীবনের ব্যথা যত এইখানে সব হবে গত,
চিরপ্রাণের আলয়-মাঝে অনন্ত সান্ত্বন ॥
মরণ যে তোর নয় রে চিরন্তন–
দুয়ার তাহার পেরিয়ে যাবি, ছিঁড়বে রে বন্ধন।
এ বেলা তোর যদি ঝড়ে পূজার কুসুম ঝ’রে পড়ে,
যাবার বেলায় ভরবে থালায় মালা ও চন্দন ॥
Transliteration in English
duhkh je tor nay re chirantan– par ache re ei sagrer bipul krandan ॥ ei jibner bjatha jat eikhane sab habe gat, chirpraner alay-majhe onant santban ॥ maran je tor nay re chirantan– duyar tahar periye jabi, chirbe re bandhan। e bela tor jadi jhare pujar kusum jh’re pare, jabar belay bharbe thalay mala o chandan ॥
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“দুঃখ যে তোর নয় রে চিরন্তন–” গানটি কে গেয়েছেন?
“দুঃখ যে তোর নয় রে চিরন্তন–” গানটির শিল্পী: অরুন্ধতী দেবী। অরুন্ধতী দেবী এর আরও বাংলা গানের কথা দেখুন।
“দুঃখ যে তোর নয় রে চিরন্তন–” কোন বিভাগের গান?
এই গানটি রবীন্দ্র সংগীত বিভাগের অন্তর্গত। রবীন্দ্র সংগীত বিভাগের আরও বাংলা গানের লিরিক্স ব্রাউজ করুন।
“দুঃখ যে তোর নয় রে চিরন্তন–” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।