কার নিকুঞ্জে রাত কাটায়ে

দেখা হয়েছে: 2

Bangla Lyrics

কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর।
ডাকছে পাখি, ‘বৌ গো জাগো’ আর ঘুমায়ো না, রাত্রি ভোর॥

যুঁই-কুঁড়িরা চোখ মেলে চায় চুম্‌কুড়ি দেয় মৌমাছি
শাপলা-বনে চাঁদ ডুবে যায় ম্লান চোখে হায় চায় চকোর॥

ঘোম্‌টা ঠেলি’ কয় চামেলি গোল ক’রো না গুল্‌-ডাকাত,
ঢুলছে নয়ন, দুলছে গলায় বেল-টগরের ছিন্ন ডোর॥

গুন্‌গুনিয়ে মোর আঙিনায় কোন্ সতীনের গাইছ গুন্
কার মালঞ্চে ফুল ফোটায়ে হুল ফোটালে বক্ষে মোর॥

কার নিকুঞ্জে রাত কাটায়ে আস্‌লে প্রাতে পুষ্প-চোর।
…………………..
Song: কার নিকুঞ্জে রাত কাটায়ে | Kar Nikunje Raat Katay
Artists: Firoza Begum
Lyrics: Kazi Nazrul Islam
Released on: 1979-01-12

Transliteration in English

kar nikunje rat kataye asle prate pushp-chor।
  dakche pakhi, ‘bou go jago’ ar ghumayo na, ratri bhor॥

jui-kurira chokh mele chay chumkuri dey moumachi
shapla-bane chad dube jay mlan chokhe hay chay chakor॥

ghomta theli’ kay chameli gol k’ro na gul-dakat,
dhulche nayan, dulche galay bel-tagrer chinn dor॥

gunguniye mor anginay kon satiner gaich gun
kar malnche phul photaye hul photale bakshe mor॥

kar nikunje rat kataye asle prate pushp-chor।
…………………..
Song: kar nikunje rat kataye | Kar Nikunje Raat Katay
Artists: Firoza Begum
Lyrics: Kazi Nazrul Islam
Released on: 1979-01-12

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“কার নিকুঞ্জে রাত কাটায়ে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।