পিছু ডাকার মানে নেই
দেখা হয়েছে: 831
Bangla Lyrics
পিছু ডাকার মানে নেই
তাই ডাকিনী
পথ চেয়ে থাকার মানে নেই
তাই থাকিনি
অথচ তুমি চলে গেছ তখন
জীবনে তোমায় যখন
ছিল সবচেয়ে বেশি প্রয়োজন
নিজের ভুলগুলোকে বুঝবার অনেক আগেই
ঠুনকো কাঁচের মত ভেঙ্গে গেলো স্বপ্নপুরী
আপন সুরভি নিয়ে ফুটবার অনেক আগেই
অবলীলায় তুমি ডলে গেলে ছিন্ন কুঁড়ি
অথচ তুমি দিয়েছিলে আমায়
জীবনে স্বপ্ন দেখার ছোট্ট ছোট্ট কিছুক্ষণ
অথচ তুমি চলে গেছ তখন
জীবনে তোমায় যখন
ছিল সবচেয়ে বেশি প্রয়োজন
সুখের স্বপ্ন দেখা ভুলে গেছি সেদিন থেকেই
যেদিন তোমার চোখে চেয়ে দেখি ভালোবাসা নেই
প্রেমের গল্প লেখা ভুলে গেছি সেদিন থেকেই
বুঝে গেলাম তুমি সুখে আছো নিজেকে নিয়েই
অথচ তোমার কথা ছিল এমন
আমার সঙ্গী হয়ে থাকবে সারাটি জীবন
অথচ তুমি চলে গেছ তখন
জীবনে তোমায় যখন
ছিল সবচেয়ে বেশি প্রয়োজন
Transliteration in English
pichu dakar mane nei tai dakini path cheye thakar mane nei tai thakini othach tumi chale gech takhan jibne tomay jakhan chil sabcheye beshi prayojan nijer bhulguloke bujhbar onek agei thunko kacher mat bhengge gelo sbapnpuri apan surbhi niye phutbar onek agei oblilay tumi dale gele chinn kuri othach tumi diyechile amay jibne sbapn dekhar chott chott kichukshan othach tumi chale gech takhan jibne tomay jakhan chil sabcheye beshi prayojan sukher sbapn dekha bhule gechi sedin thekei jedin tomar chokhe cheye dekhi bhalobasa nei premer galp lekha bhule gechi sedin thekei bujhe gelam tumi sukhe acho nijeke niyei othach tomar katha chil eman amar sanggi haye thakbe sarati jiban othach tumi chale gech takhan jibne tomay jakhan chil sabcheye beshi prayojan