টুপটাপ টুপটাপ বৃষ্টি পড়ছে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

টুপটাপ টুপটাপ টুপটাপ
বৃষ্টি পড়ছে তো পড়ছে তো পড়ছেই
চুপচাপ চুপচাপ চুপচাপ
চেয়ে চেয়ে দুই আঁখি শুধু ঝরছে তো ঝরছেই

এসো না দুজনা আমি আর তুমি
হয়ে যাই মুখর সরস ভুমি
বৃষ্টির ঢাকনায় স্বপ্নের পাখনায়
উড়ে যাই চলে যাই পিছে ফেলে ভাবনা
চুপচাপ চুপচাপ চুপচাপ

টুপটাপ……..

কেন যে বোঝোনা প্রিয়া গো আমার
আকাশ মাটির মিলন বারবার
দুঃখের বরষায় সখ্যের ভরসায়
মিলে যায় মিশে যায় সবুজের বন্যায়
চুপচাপ চুপচাপ চুপচাপ

…………………………
Song: Tup Tap Tup Tap Brishti Podchhe
Film Title: Artap
Artist: Talat Mahmood
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury

Transliteration in English

tuptap tuptap tuptap
brishti parche to parche to parchei
chupchap chupchap chupchap
    cheye cheye dui akhi shudhu jharche to jharchei

eso na dujna ami ar tumi
haye jai mukhar saras bhumi
brishtir dhaknay sbapner pakhnay
ure jai chale jai piche phele bhabna
chupchap chupchap chupchap

tuptap……..

ken je bojhona priya go amar
akash matir milan barbar
duhkher barshay sakhjer bharsay
mile jay mishe jay sabujer banjay
chupchap chupchap chupchap

…………………………
Song: Tup Tap Tup Tap Brishti Podchhe
Film Title: Artap
Artist: Talat Mahmood
Music Director: Salil Chowdhury
Lyricist: Salil Chowdhury