কবে তুমি অন্ধ আশায়
দেখা হয়েছে: 1K
Bangla Lyrics
কবে তুমি অন্ধ আশায়
জ্বেলে প্রদীপ রাতের বেলায়,
আমাকে যে ডেকেছিলে
শুনেছি তা আমি!
কেন যে এই আমাকে
রেখেছো তোমার মনে,
জানিনা আমি।
আয়নার ঐ বুকেতে
যে দু’চোখ আছে তাকিয়ে,
সে চোখের কাজল ধুয়ে যে
ঝরে যায় কপোল বেয়ে!
আমারই স্মৃতি আছে পড়ে
উদাসী পথের ধারে।
জানালার ঐ ওপাড়ে
একরাশ কুয়াশা ঝরে,
হৃদয়ের সেতার ছিঁড়ে যে
বেদনার কি সুর বাজে!
তবু জেনো আমি আছি আজো
তোমারই স্বর্ণদ্বারে।
Transliteration in English
kabe tumi ondh ashay jbele pradip rater belay, amake je dekechile shunechi ta ami! ken je ei amake rekhecho tomar mane, janina ami। aynar oi bukete je du’chokh ache takiye, se chokher kajal dhuye je jhare jay kapol beye! amarai smriti ache pare udasi pather dhare। janalar oi opare ekrash kuyasha jhare, hridyer setar chire je bednar ki sur baje! tabu jeno ami achi ajo tomarai sbarndbare।