আজব গাঁয়ের আজব কথা

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি তার বুকের ব্যথা ?
আজব গাঁয়ের আজব কথা
শুনবে কি তার বুকের ব্যথা ?

ব্যথা ঝরে আনন্দেরই জলে
সেই জল ছিটিয়ে যাব চলে
আজব গাঁয়ের আজব কথা |

আজব গাঁয়ে বুঝত না কেউ
শুনত না কেউ কারো কথা

ব্যথার কথা, দুখের কথা,
মনের কথা, প্রেমের কথা,
শুনত না কেউ কারো কথা,
সবাই থাকে নিজের তালে,
সবাই বলে নিজের কথা
আজব গাঁয়ের আজব কথা |

আজব গাঁয়ের মরণ-বাঁচন
ভুলে করে নাচন-কোঁদন
তাতে যদি গাঁ থাকে তো ভালো,
নইলে সবাই কলকাতা চলো |

শহরের কথা বলতে লাগে ভয়
সেথা বাতাসা খাবে, বাতাস নাহি বয়,
পেটের ব্যারাম, পেটের ব্যারাম,
সারা শহরময়
শহরের কথা তাই বলতে লাগে ভয় |
আজব গাঁয়ে আসতে যদি চাও

………………..
কথা : তপন সিংহ
চলচ্চিত্র : আজব গাঁয়ের আজব কথা

Transliteration in English

ajab gayer ajab katha
shunbe ki tar buker bjatha ?
ajab gayer ajab katha
    shunbe ki tar buker bjatha ?

bjatha jhare annderai jale
sei jal chitiye jab chale
ajab gayer ajab katha |

ajab gaye bujhat na keu
shunat na keu karo katha

bjathar katha, dukher katha,
maner katha, premer katha,
shunat na keu karo katha,
sabai thake nijer tale,
sabai bale nijer katha
ajab gayer ajab katha |

ajab gayer maran-bachan
bhule kare nachan-kodan
tate jadi ga thake to bhalo,
naile sabai kalkata chalo |

shahrer katha balte lage bhay
setha batasa khabe, batas nahi bay,
peter bjaram, peter bjaram,
sara shaharamay
shahrer katha tai balte lage bhay |
ajab gaye aste jadi chao

………………..
katha : tapan singh
chalchchitr : ajab gayer ajab katha