সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো
এই দাসীরে কান্দাইয়া রে
কোন দাসীর মন রাখো সুজন বন্ধু রে।
প্রেম শিখাইয়া চইলা গেলা রে আরে ও বন্ধু
লাগাইয়া মমতা
বুকের ওপর দিয়া গেলা রে
বিনা কাষ্ঠের চিতা সুজন বন্ধু রে।
জৈষ্ঠ মাসে টলমল করে আরে ও বন্ধু
কচুপাতার পানি
সেই মতন ঝরিয়া পড়ে রে
নারীর যৌবনখানি সুজন বন্ধু রে।
উজান বাঁকে থাকো বন্ধু রে আরে ও বন্ধু
ভাটির দেশে থানা
চোখের দেখা মুখের হাসি রে
কে করেছে মানা সুজন বন্ধু রে।
নতুন ঝাড়ের বাঁশ কাটিয়া রে আরে ও বন্ধু
গাঙে দিলাম বানা
রাইতে আইও রাইতে যাইও রে
দিনে করি মানা সুজন বন্ধু রে।
কোন কলিমায় ডাকবো তোমায় রে আরে ও বন্ধু
কেমনে হবে সুখী
বিরহী উকিলের এ ভাবনায় রে
অন্ধ হইল আঁখি সুজন বন্ধু রে।
Transliteration in English
sujan bandhu re are o bandhu konba deshe thako ei dasire kandaiya re kon dasir man rakho sujan bandhu re। prem shikhaiya chaila gela re are o bandhu lagaiya mamta buker opar diya gela re bina kashther chita sujan bandhu re। joishth mase talamal kare are o bandhu kachupatar pani sei matan jhariya pare re narir joubankhani sujan bandhu re। ujan bake thako bandhu re are o bandhu bhatir deshe thana chokher dekha mukher hasi re ke kareche mana sujan bandhu re। natun jharer bash katiya re are o bandhu gange dilam bana raite aio raite jaio re dine kari mana sujan bandhu re। kon kalimay dakbo tomay re are o bandhu kemne habe sukhi birhi ukiler e bhabnay re ondh hail akhi sujan bandhu re।
উৎস ও যাচাই
এই লিরিক্সের উৎস গানের পাতায় উল্লেখ করা আছে। ভুল পেলে জানান, আমরা সংশোধন করব।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো” গানের কথা বা প্রথম লাইনগুলো কী?
সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকোএই দাসীরে কান্দাইয়া রেকোন দাসীর মন রাখো সুজন বন্ধু রে।
প্রেম শিখাইয়া চইলা গেলা রে আরে ও বন্ধুলাগাইয়া মমতাবুকের ওপর দিয়া গেলা রেবিনা কাষ্ঠের চিতা সুজন বন্ধু রে।
জৈষ্ঠ মাসে টলমল করে আরে ও বন্ধুকচুপাতার পানিসেই মতন ঝরিয়া পড়ে রেনারীর যৌবনখানি সুজন বন্ধু রে।
উজান বাঁকে থাকো বন্ধু রে আরে ও বন্ধুভাটির দেশে থানাচোখের দেখা মুখের হাসি রেকে করেছে মানা সুজন বন্ধু রে।
সম্পূর্ণ বাংলা লিরিক্স ও ইংরেজি হরফে transliteration উপরে দেওয়া আছে।