প্রথম ছন্দে অধম বন্দে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

প্রথম ছন্দে অধম বন্দে
( এই ) জন্মভূমির মাটি গো
গয়া কি কাশী, মক্কা কিম্বা
মদিনার চেয়ে খাঁটি গো
যে মাটির ধূলি কণা প্রতি ক্ষণে ক্ষণে
আঁধারে দেখায় পথ, দিশেহারা জনে
যুগে যুগে কত শত অমৃত সন্তান
যে মাটিতে গেয়ে গেল জীবনের গান
শত শত শহীদের রুধিরের ধারা
দেখায় নিশানা, পথ পায় পথহারা
( সেই ) মাটির টানে মাটির গানে
যাবে কি জীবন কাটি গো।

সভাতে বন্দিনু আমি জন তার পায়
যাঁদের স্মরণে ভয় ভীতি দূরে যায়
ইতিহাস গতি পথে স্মৃতি রেখাগুলি
ঘন কুয়াশার মাঝেতে নিশান তুলি
দেখায় পথের দিশা ভ্রান্ত পথিকে
প্রণমি সে মধ্যবিত্ত কিষাণ শ্রমিকে
( যাদের ) কর্মধারা করে সাহারা
মরুকে পরি পাটি গো।

পরে বন্দি তরুণপ্রতীক ছাত্রদল
দেশের কল্যাণে যারা রক্ত করে জল
যাদের মরমজয়ী জীবনের গানে
নিতি নিতি ক্ষিতি তলে বরাভয়দানে
বিজ্ঞানের অগ্রগতি যাহাদের দান
তাদের বন্দিয়া আমি রচি এই গান
( যাদের ) নিশান তুলে, যাই যে ভুলে
তুচ্ছ ঝগড়া ঝাঁটি গো |

নির্বাচনের ওই পটভূমিকায়
চারিভিতে প্রকাশিত ব্যথা বেদনায়
পথে পথে শতে শতে গেয়ে চলি গান
যতদিন বাংলার এই মহাশ্মশান
না জগিবে , না ফুটিবে নব কিশলয়
অত্যাচারীর গ্লানি মাখা পরাজয়
না উড়াবে জনতার বিজয় নিশান
ততদিন শান্ত মোর হবে না তো গান
নির্বাচনে, সর্বজনে
( যেন ) যোগায় সে ভাষাটি গো |

………
গুরুদাস পাল

Transliteration in English

pratham chande odham bande
( ei ) janmbhumir mati go
gaya ki kashi, makka kimba
     madinar cheye khati go
je matir dhuli kana prati kshane kshane
adhare dekhay path, dishehara jane
juge juge kat shat omrit santan
je matite geye gel jibner gan
shat shat shahider rudhirer dhara
dekhay nishana, path pay pathhara
( sei ) matir tane matir gane
jabe ki jiban kati go।

sabhate bandinu ami jan tar pay
jader smarne bhay bhiti dure jay
itihas gati pathe smriti rekhaguli
ghan kuyashar majhete nishan tuli
dekhay pather disha bhrant pathike
pranmi se madhjbitt kishan shramike
( jader ) karmdhara kare sahara
maruke pari pati go।

pare bandi tarunaprtik chatradal
desher kaljane jara rakt kare jal
jader maramajyi jibner gane
niti niti kshiti tale barabhaydane
bigyaner ogragti jahader dan
tader bandiya ami rachi ei gan
( jader ) nishan tule, jai je bhule
tuchch jhagra jhati go |

nirbachner oi patbhumikay
charibhite prakashit bjatha bednay
pathe pathe shate shate geye chali gan
jatdin banglar ei mahashmshan
na jagibe , na phutibe nab kishalay
otjacharir glani makha parajay
na urabe jantar bijay nishan
tatdin shant mor habe na to gan
nirbachne, sarbajne
( jen ) jogay se bhashati go |

………
gurudas pal