চার রঙে ফুটিয়াছে ফুল
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
চার রঙে ফুটিয়াছে ফুল কুরেশের বাগিচাতে
যে পাইল ফুলের গন্ধ, অমর হইল ধরাতে।।
আব্দুল্লারই ঔরসেতে পাইল বিবি আমেনায়
তিনশ নারীর মৃত্যু হইল, সে ফুল পাইবার আশায়
দিল ফুল বিধাতায়, আমিনারই গর্ভেতে।।
জন্ম নিয়া মায়ের স্তনে, মুখ দিলা না নুরীতন
ইয়া হাবলী উম্মতি বলে, সজিদায় পড়েন তখন
কান্দিয়া ভিজাইলেন বদন, উম্মতকে উদ্ধারিতে।।
ইসলাম ধর্ম করলেন জারি, পেটে পাথর বান্ধিয়া
ছাগল চড়াইতেন নবি, খোদেজার বাড়ি গিয়া
কয় দুর্বিন শাহ পায় খোদেজা, সব দিয়া চরণেতে।।
Transliteration in English
char range phutiyache phul kuresher bagichate je pail phuler gandh, omar hail dharate।। abdullarai oursete pail bibi amenay tinash narir mritju hail, se phul paibar ashay dil phul bidhatay, aminarai garbhete।। janm niya mayer stane, mukh dila na nuritan iya habli ummti bale, sajiday paren takhan kandiya bhijailen badan, ummatke uddharite।। islam dharm karlen jari, pete pathar bandhiya chagal charaiten nabi, khodejar bari giya kay durbin shah pay khodeja, sab diya charnete।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“চার রঙে ফুটিয়াছে ফুল” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।