পারবেনা ফেরাতে এই মন
দেখা হয়েছে: 1.2K
Bangla Lyrics
যদি সাগর এসে বলে চলে যেতে
তোমাকে ছেড়ে, দুরে-বহুদূর
যদি গাংচিল বলে কানে কানে
ভুলে যেতে, তোমার চিরদিন
যদি তুমিও এসে বলো, বলো ভুলে যেতে
জেনে যাও, শুনে যাও লিখে রাখো সোনালী পাতায়-
পারবেনা ফেরাতে এই মন, ফেরানো যাবে না আমায়
ভালবাসবোই, ভালবাসবো আমি তোমায়
ভালোবেসে যাব আজীবন
যদি কাছ দিয়ে এসে বলে বনভূমি
দেখো তো চেয়ে, অরণ্যের রূপ
যদি পাশে এনে দেখায় ওই নীলাকাশ
জ্বলে থাকা ধ্রুবতারা
যদি তুমিও দেখাও আমায়, দৃষ্টির ওই সীমানা
দেখি না, বুঝি না, তুমি থাকো চোখেরই পাতায়
পারবেনা ফেরাতে এই মন, ফেরানো যাবে না আমায়
ভালবাসবোই, ভালবাসবো আমি তোমায়
ভালোবেসে যাব আজীবন
Transliteration in English
jadi sagar ese bale chale jete tomake chere, dure-bahudur jadi gangchil bale kane kane bhule jete, tomar chirdin jadi tumio ese balo, balo bhule jete jene jao, shune jao likhe rakho sonali patay- parbena pherate ei man, pherano jabe na amay bhalbasboi, bhalbasbo ami tomay bhalobese jab ajiban jadi kach diye ese bale banbhumi dekho to cheye, ornjer rup jadi pashe ene dekhay oi nilakash jbale thaka dhrubtara jadi tumio dekhao amay, drishtir oi simana dekhi na, bujhi na, tumi thako chokherai patay parbena pherate ei man, pherano jabe na amay bhalbasboi, bhalbasbo ami tomay bhalobese jab ajiban