সাড়ে সাত কোটি বাঙ্গালীর মনে একুশ এসেছে ফিরে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সাড়ে সাত কোটি বাঙ্গালীর মনে একুশ এসেছে ফিরে
অমর শহীদ ভাইয়েরা আমার তোমাদের স্মৃতি ঘিরে।।

ওরা চেয়েছিল রুদ্ধ করতে মোদের কন্ঠস্বর
উত্তাল পথে নেমেছিল তাই দুর্জয় দূর্বার
তোমাদের প্রতিবাদে
হেরে গিয়ে ওরা মৃত্যু হেনেছে, রেখেছে অমর করে।।

বাহান্ন সাল, একুশে ফেব্রুয়ারী
মৃত্যুঞ্জয়ী ভাইয়েরা আমার
মাতৃভাষার দিলে অধিকার
কি করে ভুলিতে পারি।

চেয়ে দেখ আজ রক্ত পলাশে এদেশের প্রান্তর
শ্রদ্ধায় কত রাঙা হয়ে আছে উজ্জ্বল ভাস্বর
তোমাদের স্মৃতি জ্বেলে
শত কোটি ফুল সাজিয়ে দিয়েছি শহীদ মিনার ভরে।।

কথা: রবিউল হুসেইন
সুর: রবিউল হুসেইন

Transliteration in English

sare sat koti banggalir mane ekush eseche phire
     omar shahid bhaiyera amar tomader smriti ghire।।

ora cheyechil ruddh karte moder kanthasbar
uttal pathe nemechil tai durjay durbar
tomader pratibade
here giye ora mritju heneche, rekheche omar kare।।

bahann sal, ekushe phebruyari
mritjunjyi bhaiyera amar
matribhashar dile odhikar
ki kare bhulite pari।

cheye dekh aj rakt palashe edesher prantar
shraddhay kat ranga haye ache ujjbal bhasbar
tomader smriti jbele
shat koti phul sajiye diyechi shahid minar bhare।।

katha: rabiul husein
sur: rabiul husein