বাংলাদেশ বাংলাদেশ

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
অস্তাচলে যেখানে দিন শেষ, লাখো প্রাণের রক্তে রাঙা দেশ
নতুন ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে;
অন্ধ যারা তাদের হাতে ভার, দেশের সব বিধান বাঁচাবার,
মারছে তাই মানুষ বেশুমার।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

সবাই এসো দাঁড়াও হাতে হাত, মরছে দেখো মানুষ দিনরাত
কিশোরী মা দুচোখ ভেসে যায়, শিশুটি তার ধুকছে অসহায়-
বৃষ্টি আর ভীষণ কলেরায়।
রাতে যখন ঘুমের অবকাশ, পাকসেনারা ছাত্রাবাসে ত্রাশ,
ছড়িয়ে পড়ে ভয়ের জটাজাল স্তদ্ধ হয়ে দাঁড়ায় মহাকাল,
শরীর হীম, বালিশ লালে লাল।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

রক্ত চাই রক্তদাতা চাই, বেরাতে এই আর্তি শুনো নাই
তরুণ যারা রক্ত দিতে হয় বেদনাহীন সহজ নির্ভয়
দেশ ছাপিয়ে রক্ত নদী বয়।
বাংলা নামের দেশের ইতিহাসে পুরানো সেই গল্প ফিরে আসে
অন্ধ যারা তাদের হাতে ভার, দেশের সব বিধান বাঁচাবার,
মারছে তাই মানুষ বেশুমার।
বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।।

Transliteration in English

bangladesh bangladesh bangladesh bangladesh
ostachle jekhane din shesh, lakho praner rakte ranga desh
natun itihase purano sei galp phire ase;
ondh jara tader hate bhar, desher sab bidhan bachabar,
marche tai manush beshumar।
bangladesh bangladesh bangladesh bangladesh।।

sabai eso darao hate hat, marche dekho manush dinrat
kishori ma duchokh bhese jay, shishuti tar dhukche oshay-
brishti ar bhishan kaleray।
rate jakhan ghumer obkash, paksenara chatrabase trash,
chariye pare bhayer jatajal staddh haye daray mahakal,
sharir him, balish lale lal।
bangladesh bangladesh bangladesh bangladesh।।

rakt chai raktdata chai, berate ei arti shuno nai
tarun jara rakt dite hay bednahin sahaj nirbhay
desh chapiye rakt nadi bay।
bangla namer desher itihase purano sei galp phire ase
ondh jara tader hate bhar, desher sab bidhan bachabar,
marche tai manush beshumar।
bangladesh bangladesh bangladesh bangladesh।।