বজ্র কঠিন শপথ আবার লহ সবাই

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

বজ্র কঠিন শপথ আবার লহ সবাই
শান্তি চাই
সবার উপরে মানুষ সত্য কহ সবাই
শান্তি চাই।।

মানবতার নিধনযোগ্য বিভত্সতা
বিভেদ বুদ্ধি বিদ্বেষ বিষ হিংস্রতা
হিংসা দ্বন্দ জ্বালিয়ে পুড়িয়ে করব ছাই
শান্তি চাই।।

পলাতক আজ শুভ্র কপোত আকাশ নীল
আগামী সূর্যে করবে আবার সে ঝিলমিল।

তা যদি না হয় বুঝব আমরা মানুষ নই
শিরায় শিরায় এখনও পশুর রক্ত বই
তা যদি না হয় গর্ব বড়াই দিও না ঠাঁই
শান্তি চাই।।

কথা: নাজিম মাহমুদ
সুর: সাধন সরকার

Transliteration in English

bajr kathin shapath abar lah sabai
shanti chai
sabar upre manush satj kah sabai
    shanti chai।।

manabtar nidhanjogj bibhatsta
bibhed buddhi bidbesh bish hingsrta
hingsa dband jbaliye puriye karab chai
shanti chai।।

palatak aj shubhr kapot akash nil
agami surje karbe abar se jhilmil।

ta jadi na hay bujhab amra manush nai
shiray shiray ekhanao pashur rakt bai
ta jadi na hay garb barai dio na thai
shanti chai।।

katha: najim mahmud
sur: sadhan sarkar