আমি যে দেখেছি সেই দেশ

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

আমি যে দেখেছি সেই দেশ, উজ্জ্বল সূর্য-রঙিন।।
আমি যে দেখেছি ‘শত ফুল বাগিচায়’
‘পুবালী বাতাসে’ কী সুবাস ছড়ায়
ভ্রমরের গুঞ্জনে শুনেছি প্রচার
‘বিষাক্ত আগাছা’ হয়েছে বিলীন। উজ্জ্বল সূর্য-রঙিন।।

আমি যে দেখেছি আহা রূপালী নদী
‘আনসানে’ ‘উহানে’ বয় নিরবধি
ফারনেসে ফারনেসে ইস্পাতী মন
নতুন প্রাচীর গড়ে অজেয় কঠিন। উজ্জ্বল সূর্য-রঙিন।।

দেখেছি অশ্রুমতী হোয়াংহোর জল
হাসির তরঙ্গ রঙ্গে হয়েছে নির্মল
সেতুবন্ধ ইয়াংসীর শুনেছি কল্লোল
চিরতরে ঘুচে গেছে বন্যার দিন। উজ্জ্বল সূর্য-রঙিন।।

দেখেছি ‘ড্রাগনবাহী’ কোটি শ্রমবীর
‘পাহাড়ের চূড়া ভাঙে, ‘বাঁক ফেরায় নদীর’
বিস্ময়ে দেখেছি ‘কমিউনে কমিউনে’
নতুন মানুষ গড়ে ‘তাচাই, তাচিং’। উজ্জ্বল সূর্য-রঙিন।।

আমি যে দেখেছি তাঁরে, ‘তিয়েন আন মানে’
রেশমী লন্ঠন আভায় রাঙা কুংতানে
সেই দেশের রূপকার মহাকারিগর
দু’চোখে বিশ্বের আলো—-শঙ্কাবিহীন। উজ্জ্বল সূর্য-রঙিন।।

Transliteration in English

ami je dekhechi sei desh, ujjbal surj-rangin।।
ami je dekhechi ‘shat phul bagichay’
‘pubali batase’ ki subas charay
bhramrer gunjne shunechi prachar
‘bishakt agacha’ hayeche bilin। ujjbal surj-rangin।।

ami je dekhechi aha rupali nadi
‘ansane’ ‘uhane’ bay nirabdhi
pharnese pharnese ispati man
natun prachir gare ojey kathin। ujjbal surj-rangin।।

dekhechi oshrumti hoanghor jal
hasir tarangg rangge hayeche nirmal
setubandh iyangsir shunechi kallol
chiratre ghuche geche banjar din। ujjbal surj-rangin।।

dekhechi ‘draganbahi’ koti shrambir
‘paharer chura bhange, ‘bak pheray nadir’
bismye dekhechi ‘kamiune kamiune’
natun manush gare ‘tachai, taching’। ujjbal surj-rangin।।

ami je dekhechi tare, ‘tiyen an mane’
reshmi lanthan abhay ranga kungtane
sei desher rupkar mahakarigar
du’chokhe bishber alo—-shangkabihin। ujjbal surj-rangin।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“আমি যে দেখেছি সেই দেশ” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।