দেখে তোমার কাজ গুলো

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

দেখে তোমার কাজ গুলো।
যায় নাকে সাই দয়াল বলা।।

তোমার দয়াল নামের এমনি গুণ, পান্তা ভাতে মেলে না নুন,
কেউ খায় মৃত মাখন, কার কন্ধে দেও ঝোলা।।

কার নাহি জোটে খেটে-খুটে, পড়ে থাকে ছেঁড়া চটে
দিবারাতি নানান কষ্টে, শোক অনলে হয় কয়লা।।

কেউ সুখ-সাগরে ড়ুব দিয়া রয়, কার কেঁদে কেঁদে জনম যায়
ফুলবাসউদ্দিন ভাবে সদাই, ‘কার নামে জপি মালা।।’

Transliteration in English

dekhe tomar kaj gulo।
jay nake sai dayal bala।।

tomar dayal namer emni gun, panta bhate mele na nun,
keu khay mrit makhan, kar kandhe deo jhola।।

kar nahi jote khete-khute, pare thake chera chate
dibarati nanan kashte, shok onle hay kayla।।

keu sukh-sagre rub diya ray, kar kede kede janam jay
phulbasauddin bhabe sadai, ‘kar name japi mala।।’