আমি তোমার কলের গাড়ি
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
তোমার ইচ্ছায় চলে গাড়ি
দোষ কেন পরে আমার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
চলে গাড়ি হাওয়ার ভরে
আজব কল গাড়ির ভিতরে
নিজে থেকে চাকা ঘোরে
সামনে বাতি জ্বলে তার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
রত্ন মানিক বোঝাই করা
প্রহরী সব দেয় পাহাড়া
বাদী ছয়জন আছে খাড়া
সুযোগের করে সংহার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
কলের গাড়ি কুদরতে চলে
চলেনা পেট্রোল ফুরাইলে
বাউল আব্দুল করিম বলে
কুদরতের শান বুঝা ভার
আমি তোমার কলের গাড়ি
তুমি হও ড্রাইভার
Transliteration in English
ami tomar kaler gari tumi hao draibhar tomar ichchay chale gari dosh ken pare amar ami tomar kaler gari tumi hao draibhar ami tomar kaler gari tumi hao draibhar chale gari haoar bhare ajab kal garir bhitre nije theke chaka ghore samne bati jbale tar ami tomar kaler gari tumi hao draibhar ratn manik bojhai kara prahri sab dey pahara badi chayajan ache khara sujoger kare sanghar ami tomar kaler gari tumi hao draibhar kaler gari kudarte chale chalena petrol phuraile baul abdul karim bale kudarter shan bujha bhar ami tomar kaler gari tumi hao draibhar