জাত বিজাতি যে বাছে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
জাত বিজাতি যে বাছে
তার চেয়ে আর বোকা কে আছে?
আর ব্রহ্মাণ্ডময় একই খোদা–
এই মানুষ ছাড়া নয়কো জুদা
এক চিজেতে সবাই পয়দা,
ধাঁধায় পড়ে ঘুরতেছে।
বামুন কায়েত হাড়ি মুড়ি
একই জলে হলেন শুচি
সেখানে নাই বাছাবাছি
সকলে শুচি হচ্ছে।
আর চন্দ্র সূর্য নক্ষত্রগণ
এই মাটির উপরে সবারি আসন
এক মনিবের সব প্রজাগণ
ফুলবাস উদ্দীন ভাবতেছে।
Transliteration in English
jat bijati je bache tar cheye ar boka ke ache? ar brahmandamay ekai khoda– ei manush chara nayko juda ek chijete sabai payda, dhadhay pare ghurteche। bamun kayet hari muri ekai jale halen shuchi sekhane nai bachabachi sakle shuchi hachche। ar chandr surj nakshatragan ei matir upre sabari asan ek maniber sab prajagan phulbas uddin bhabteche।