গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

গৌর এলো ছেঁউড়িয়াতে লালন-অবতার॥
এলো মহা-ভাবের ভাব লইয়া ভাবে ভাবে সব একাকার
মানুষ-রূপে পাক মালেক সাঁই
নাইকো কোন জেতের বালাই
মানুষ ভজবি মানুষ হবি
মানুষ-গুরু নিষ্ঠা হয় যার॥

সুখ-বসন্ত মধুমাসে
রসের মানুষ রসে ভাসে
রস-আস্বাদন করবি যে জন
কুল-কলঙ্কের বড়াই ছাড়।।

মূল ছাড়িয়া স্কুলের বিচার
মন তোমার এ কেমন ব্যাভার
মঙ্গল শাহ কয় তাই নাহি নয়
সহজ সুভাব মহিন তোমার।।

Transliteration in English

gour elo cheuriyate lalan-obtar॥
elo maha-bhaber bhab laiya bhabe bhabe sab ekakar
manush-rupe pak malek sai
naiko kon jeter balai
manush bhajbi manush habi
manush-guru nishtha hay jar॥

sukh-basant madhumase
raser manush rase bhase
ras-asbadan karbi je jan
kul-kalngker barai char।।

mul chariya skuler bichar
man tomar e keman bjabhar
manggal shah kay tai nahi nay
sahaj subhab mahin tomar।।