কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়াজায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কে যাবে মদিনার পথে, দয়াল নবীর রওয়াজায়।
যথায় চির সুখে ঘুমায়ে আছেন, দ্বীনের নবী মোস্তফায়।

(নবীর) আকুল প্রাণ অঝর নয়নে, চাহিয়া উম্মতের পানে
ভাবিয়া সে আপন মনে, তৌহিদের বাণী শুনায়।

এই জগত তরাবে বলে, ঘরে ঘরে নাম বিলালে,
সেই নামে যার মন মজিলে, পলকে সে ত্বরে যায়।।

দেখাইতে তার রূপের জ্যোতি, সদায় কয় ইয়া উম্মতি
উম্মতের দেখে দুর্গতি, চক্ষের জলে বুক ভাসায়।।

আক্কাস দেখিবে বলে, নবীর কাছে গেল চলে,
দয়াল নবীর দয়ার বলে,মোহর নবুয়ত দেখায়।।

রজ্জবের এই বাসনা, যাইতো মক্কা মদিনায়
মায়া রৃণে হয়ে দেনা, দিন গেল আশায় আশায়।।

Transliteration in English

ke jabe madinar pathe, dayal nabir raoajay।
   jathay chir sukhe ghumaye achen, dbiner nabi mostphay।

(nabir) akul pran ojhar nayne, chahiya ummter pane
bhabiya se apan mane, touhider bani shunay।

ei jagat tarabe bale, ghare ghare nam bilale,
sei name jar man majile, palke se tbare jay।।

dekhaite tar ruper jjoti, saday kay iya ummti
ummter dekhe durgti, chaksher jale buk bhasay।।

akkas dekhibe bale, nabir kache gel chale,
dayal nabir dayar bale,mohar nabuyat dekhay।।

rajjber ei basna, jaito makka madinay
maya rrine haye dena, din gel ashay ashay।।