কার কেমন গুণ জানা যাবে আখেরে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

কার কেমন গুণ জানা যাবে আখেরে
কোথায় কে কি করে ফেরে।।

ছাইচাপা থাকে না অগ্নি,
আগুন বস্তু এমনি,
মনুষ্যত্ব সত্য তেমনি,
বের হয় স্ফুরে।।

ফলে বৃক্ষের পরিচয়
এই কথা সকলে কয়,
যে যা দেয়। সেই তো পায়
এই সংসারে।।

মনে মনে মনকলা খাই,
করো না রে আত্ম বড়াই,
দুদ্দু বলে আমি তেমনই ভাই,
ঘুরে ফিরে।।

Transliteration in English

kar keman gun jana jabe akhere
kothay ke ki kare phere।।

chaichapa thake na ogni,
agun bastu emni,
manushjatb satj temni,
ber hay sphure।।

phale briksher parichay
ei katha sakle kay,
je ja dey। sei to pay
ei sangsare।।

mane mane manakla khai,
karo na re atm barai,
duddu bale ami temanai bhai,
ghure phire।।