এই মিনতি করি তোমায় ছেড়ে যাইও না

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

এই মিনতি করি তোমায়
ছেড়ে যাইও না
আমি তো জানি রে বন্ধু
তুমি আপনা

আমি তোমায় ভালোবাসি
মন্দ বলে পাড়াপড়শি
বলে বলুক যার যা খুশি
আমি শুনবো না

ছাড়িয়া সকলের আশা
করেছি তোমার ভরসা
মিটাও আমার প্রেম-পিপাসা
নিরাশ করিও না

তোমায় না পাইলে যৌবনে
কী কাজ আমার কুল-মানে
তুমি বিনে পাগল মনে
আর কিছু চায় না

প্রাণ বন্ধু তোমারে পাইলে
বলে শাহ নূর জালালে
ইহকাল আর পরকালে
কিসের ভাবনা

Transliteration in English

ei minti kari tomay
chere jaio na
ami to jani re bandhu
    tumi apna

ami tomay bhalobasi
mand bale paraparshi
bale baluk jar ja khushi
ami shunbo na

chariya sakler asha
karechi tomar bharsa
mitao amar prem-pipasa
nirash kario na

tomay na paile joubne
ki kaj amar kul-mane
tumi bine pagal mane
ar kichu chay na

pran bandhu tomare paile
bale shah nur jalale
ihkal ar parkale
kiser bhabna