আকাশ আমার ঘরের ছাউনি পৃথিবী আমার ঘর
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
আকাশ আমার ঘরের ছাউনি
পৃথিবী আমার ঘর
সারা দুনিয়ার সকল মানুষ
কেউ নয় মোর পর।।
করিনা বিচার জাতি ধর্মের
কোন ভেদাভেদ ভাষা বর্ণের
সবাই মানুষ এই পরিচয়
হৃদয় নিরন্তর।।
মানব সমাজে আমি যে এক
অংশ মানবতার
আমাতে রয়েছে সকলের তরে
দয়া মায়া স্রষ্টার।
অতিপিরীত ব্যথিতের ব্যাথা
জাগায় মরমে সদা ব্যাকুলতা
অপরের সুখে পাই আমি সুখ
দুঃখে কাঁদে অন্তর।।
Transliteration in English
akash amar gharer chauni prithibi amar ghar sara duniyar sakal manush keu nay mor par।। karina bichar jati dharmer kon bhedabhed bhasha barner sabai manush ei parichay hriday nirantar।। manab samaje ami je ek ongsh manabtar amate rayeche sakler tare daya maya srashtar। otipirit bjathiter bjatha jagay marme sada bjakulta oprer sukhe pai ami sukh duhkhe kade ontar।।