গায়ের খবর (চারিধারে নকশা)

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

চারিধারে নকশা মাঝখানে লেখা
নারীর ভালবাসা ঘরের শোভা
ঘরে ঘরে বাংলার বেড়ার দেয়ালে
কাপড়ে খুদিত মহাকাব্য শোন
”যাও পাখি বল তারে সে যেন ভোলে না মোরে

গায়ের খবর নগরে বলি
পথের ধারে উড়ছে ধুলি

রঙ্গীন সুতায় বালিশে-চাদরে,
বন্ধুর পকেটে ঘামে ভেজা রুমালে,
বুকের ভালবাসা দিয়েছে ঢেলে
চোখের জলে জুলেখা লিখেছে
যত দূরে যাও ভুলনা আমায় ভুলনা
যত দূরে যাও ভুলনা ভুলনা আমায়

গায়ের খবর নগরে বলি
পথের ধারে উড়ছে ধুলি

কুঁড়ে ঘরে ভালবাসা গৃহ বন্দি
জুলেখা ফিরে আসে বাপের বাড়ি
পাল তোলা নৌকায়
গাঁয়ের মাঝি
গলা ছেড়ে গায়
মুর্শিদি ভাটিয়ালী

Transliteration in English

charidhare naksha majhkhane lekha
narir bhalbasa gharer shobha
ghare ghare banglar berar deyale
kapre khudit mahakabj shon
”jao pakhi bal tare se jen bhole na more

gayer khabar nagre bali
pather dhare urche dhuli

ranggin sutay balishe-chadre,
bandhur pakete ghame bheja rumale,
buker bhalbasa diyeche dhele
chokher jale julekha likheche
jat dure jao bhulna amay bhulna
jat dure jao bhulna bhulna amay

gayer khabar nagre bali
pather dhare urche dhuli

kure ghare bhalbasa grih bandi
julekha phire ase baper bari
pal tola noukay
gayer majhi
gala chere gay
murshidi bhatiyali