নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
দেখা হয়েছে: 339
Bangla Lyrics
নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়
কে যায় কে যায় কে যায়
যেন জলে চলে থল-কমলিনী
ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়।
কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে
চমকায় উন্মন চম্পা বনকে
দলিত অঞ্জন নয়নে ঝলকে
পলকে খঞ্জন হরিণী লুকায়।
অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে
নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে।
মেঘ বিজড়িত রাঙা গোধূলি
নামিয়া এল বুঝি পথ ভুলি
তাহার অঙ্গ তরঙ্গ বিভঙ্গে
কুলে কুলে নদীজল উথলায়।।
Transliteration in English
nilambri shari pari nil jamunay ke jay ke jay ke jay jen jale chale thal-kamlini bhramar nupur haye bole pay pay। kalse kangkne rinithini jhanke chamkay unman champa banke dalit onjan nayne jhalke palke khanjan harini lukay। ongger chande palash madhbi oshok phote nupur shuni bantulsir manjri ulsiya othe। megh bijrit ranga godhuli namiya el bujhi path bhuli tahar ongg tarangg bibhngge kule kule nadijal uthlay।।