শুধু তোমার বাণী নয় গো
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
শুধু তোমার বাণী নয় গো
হে বন্ধু, হে প্রিয়,
মাঝে মাঝে প্রাণে তোমার
পরশখানি দিও ।
সারা পথের ক্লান্তি আমার
সারা দিনের তৃষা
কেমন করে মেটাব যে
খুঁজে না পাই দিশা ।
এ আঁধার যে পূর্ণ তোমায়
সেই কথা বলিও ।।
হৃদয় আমার চায় যে দিতে,
কেবল নিতে নয়,
ব’য়ে ব’য়ে বেড়ায় সে তার
যা-কিছু সঞ্চয় ।
হাতখানি ওই বাড়িয়ে আনো,
দাও গো আমার হাতে,
ধরব তারে, ভরব তারে,
রাখব তারে সাথে –
একলা পথে চলা আমার
করব রমণীয় ।।
Transliteration in English
shudhu tomar bani nay go
he bandhu, he priy,
majhe majhe prane tomar
parashkhani dio ।
sara pather klanti amar
sara diner trisha
keman kare metab je
khuje na pai disha ।
e adhar je purn tomay
sei katha balio ।।
hriday amar chay je dite,
kebal nite nay,
b’ye b’ye beray se tar
ja-kichu sanchay ।
hatkhani oi bariye ano,
dao go amar hate,
dharab tare, bharab tare,
rakhab tare sathe –
ekla pathe chala amar
karab ramniy ।।সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“শুধু তোমার বাণী নয় গো” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।