ফিরিয়া যদি সে আসে, আমারে খোঁজে ঝরা গোলাব
দেখা হয়েছে: 735
Bangla Lyrics
ফিরিয়া যদি সে আসে, আমারে খোঁজে ঝরা গোলাবে
আনিয়া সমাধি পাশে আমার বিদায় বাণী শোনাবে।
বলিও তারে এখানে এসে, ডাকে যেন মোর নাম ধরে সে
রবাব যবে কাঁদিবে রমল সুরের কোমল রেখাবে।
তৃষিত মরুর ধুসর গগন যেমন হেরে মেঘের স্বপন
তেমনি দারুণ তিয়াসা লয়ে কাটিল আমার বিফল জীবন
একটি ফোঁটা আঁখি-জল ঝরে যেন তার হাতের শরাবে।।
Transliteration in English
phiriya jadi se ase, amare khoje jhara golabe aniya samadhi pashe amar biday bani shonabe। balio tare ekhane ese, dake jen mor nam dhare se rabab jabe kadibe ramal surer komal rekhabe। trishit marur dhusar gagan jeman here megher sbapan temni darun tiyasa laye katil amar biphal jiban ekti phota akhi-jal jhare jen tar hater sharabe।।