আমার একদিকে শুধু তুমি

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

আমার একদিকে শুধু তুমি
পৃথিবীটা অন্যদিকে
এ দিকে একটি প্রদীপ
সূর্যটা ওদিকে
আমি তোমারি দিকটা নিলাম

এধারে দু’ফোটা চোখের জল
ওধারে অথৈ সাগর অতল
তবু সমুদ্র ছেড়ে চোখেরই জলটা
বুকে করে আমি গেলাম

এখানে কাঁটা লতায় একটি ফুলের গোলাপ
এখানে বসন্ত হাজার ফুলের মেলা

এপাশে শঙ্কা চিন্তার দিন
ওপাশে সময় ভাবনা বিহীন
তবু নির্ভাবনার শান্তিকে ছেড়ে
অশান্তি নিতে এলাম

Transliteration in English

amar ekdike shudhu tumi
prithibita onjdike
e dike ekti pradip
surjta odike
ami tomari dikta nilam

edhare du’phota chokher jal
odhare othoi sagar otal
tabu samudr chere chokherai jalta
buke kare ami gelam

ekhane kata latay ekti phuler golap
ekhane basant hajar phuler mela

epashe shangka chintar din
opashe samay bhabna bihin
tabu nirbhabnar shantike chere
oshanti nite elam