স্বপ্নের কফি হাউজ

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।

নিখিলেশ লিখেছে প্যারিসের বদলে এখানেই পূজোটা কাটাবে,
কী এক জরুরী কাজে ঢাকার অফিস থেকে মইদুলকেও নাকি পাঠাবে।
একটা ফোনেই জানি রাজি হবে সুজাতা আসবে না অমল আর রমা রায়
আমাদের ফাঁকি দিয়ে কবেই তো চলে গেছে ওদের কখনো কি ভোলা যায়?

স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।

ওরা যেন ভাল থাকে একটু দেখিস তোরা শেষ অনুরোধ ছিল ডিসুজার
তেরো তলা বাড়িতে সব কিছু আছে তবু কিসের অভাব যেন সুজাতার।
একটাও তার লেখা হয়নি কোথাও ছাপা অভিমান ছিল খুব অমলের
ভাল লাগে দেখে তাই সেই সব কবিতাই মুখে মুখে ফেরে আজ সকলের।

স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।

নাম যশ খ্যাতি আর অনেক পুরষ্কার নিখিলেশ একই থেকে গিয়েছে,
একটা মেয়ে বলেই সুজাতা বিয়ে যে তার দু হাত উজাড় করে দিয়েছে।
সবকিছু অগোছালো ডিসুজার বেলাতে নিজেদের অপরাধী মনে হয়,
পার্ক স্ট্রীটে মাঝরাতে ওর মেয়ে নাচে গায় ইচ্ছে বা কারো কোন শোকে নয়।

স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।

কার দোষে ভাঙল যে মইদুল বলেনি জানি ওরা একসাথে থাকে না
ছেলে নিয়ে মারিয়াম কোথায় হারিয়ে গেছে কেউ আর কারো খোঁজ রাখে না।
নাটকে যেমন হয় জীবন তেমন নয় রমা রায় পারেনি তা বুঝতে
পাগলা গারদে তার কেটে গেছে শেষ দিন হারানো সে চেনা মুখ খুঁজতে।

স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।

দেয়ালের রং আর আলোচনা পোস্টার বদলে গিয়েছে সব এখানেই
তবুও প্রশ্ন নেই যে আসে বন্ধু সেই আড্ডা তর্ক চলে সমানেই।
সেই স্বপ্নের দিনগুলো বাতাসে উড়িয়ে ধূলো হয়তো আসছে ফিরে আজ আবার
অমলের ছেলেটার হাতে উঠে এসেছে ডিসুজার ফেলে যাওয়া সে গীটার।

স্বপ্নের মত ছিল দিনগুলো কফি হাউসেই আজ আর নেই।
জীবনে চলার পথে হারিয়ে গিয়েছে অনেকেই আজ আর নেই।

Related Post

Related Post

Transliteration in English

sbapner mat chil dingulo kaphi hausei aj ar nei।
      jibne chalar pathe hariye giyeche onekei aj ar nei।

nikhilesh likheche pjariser badle ekhanei pujota katabe,
ki ek jaruri kaje dhakar ophis theke maidulkeo naki pathabe।
ekta phonei jani raji habe sujata asbe na omal ar rama ray
amader phaki diye kabei to chale geche oder kakhno ki bhola jay?

sbapner mat chil dingulo kaphi hausei aj ar nei।
jibne chalar pathe hariye giyeche onekei aj ar nei।

ora jen bhal thake ektu dekhis tora shesh onurodh chil disujar
tero tala barite sab kichu ache tabu kiser obhab jen sujatar।
ektao tar lekha hayni kothao chapa obhiman chil khub omler
bhal lage dekhe tai sei sab kabitai mukhe mukhe phere aj sakler।

sbapner mat chil dingulo kaphi hausei aj ar nei।
jibne chalar pathe hariye giyeche onekei aj ar nei।

nam jash khjati ar onek purshkar nikhilesh ekai theke giyeche,
ekta meye balei sujata biye je tar du hat ujar kare diyeche।
sabkichu ogochalo disujar belate nijeder opradhi mane hay,
park strite majhrate or meye nache gay ichche ba karo kon shoke nay।

sbapner mat chil dingulo kaphi hausei aj ar nei।
jibne chalar pathe hariye giyeche onekei aj ar nei।

kar doshe bhangal je maidul baleni jani ora eksathe thake na
chele niye mariyam kothay hariye geche keu ar karo khoj rakhe na।
natke jeman hay jiban teman nay rama ray pareni ta bujhte
pagla garde tar kete geche shesh din harano se chena mukh khujte।

sbapner mat chil dingulo kaphi hausei aj ar nei।
jibne chalar pathe hariye giyeche onekei aj ar nei।

deyaler rang ar alochna postar badle giyeche sab ekhanei
tabuo prashn nei je ase bandhu sei adda tark chale samanei।
sei sbapner dingulo batase uriye dhulo hayto asche phire aj abar
omler cheletar hate uthe eseche disujar phele jaoa se gitar।

sbapner mat chil dingulo kaphi hausei aj ar nei।
jibne chalar pathe hariye giyeche onekei aj ar nei।

Related Post

Related Post