হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে।

দূরে যত পালাতে চাই নিকট ততই বাধে।

স্বপন -শেষে বিদায় -বেলায়
অলক কাহার জড়ায় গো পায়,
বিধুর কপোল স্মরণ আনায়
ভোরের করুন চাঁদে।

বাহির আমার পিছল হলো কাহার চোখের জলে।

স্মরণ ততই বারণ জানায় চরণ যত চলে।

পার হতে চাই মরণ -নদী
দাঁড়ায় কে গো দুয়ার রুধি,
আমায় অগো বে-দরদী,
ফেলিলে কোন ফাঁদে।

Transliteration in English

hriday jat nishedh hane nayan tatai kade।

dure jat palate chai nikat tatai badhe।

sbapan -sheshe biday -belay
olak kahar jaray go pay,
bidhur kapol smaran anay
bhorer karun chade।

bahir amar pichal halo kahar chokher jale।

smaran tatai baran janay charan jat chale।

par hate chai maran -nadi
daray ke go duyar rudhi,
amay ogo be-dardi,
phelile kon phade।