সই নদীর ধারে বকুল তলায় সুবাস শীতল ছায়

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সই নদীর ধারে বকুল তলায় সুবাস শীতল ছায়
(সখি) আকুল তাহার আঁখি দুটি কাহার পানে চায়॥

সই যা না লো দাঁড়ায়ে, কাঁটা বিঁধেছে মোর পায়ে
তোরা দাঁড়া সখি ক্ষণেক, (সখি) ওকি হাসিস্ কেন হায়॥

আমার কলসিটি যে ভারি, ডালে বেঁধেছে মোর শাড়ি
তোরা বলিস ছলে হেরি ওরে (ওলো) ছি ছি একি দায়!

যদি হেরেই থাকি ওরে, তোরা দুষিস্ কেন মোরে
ওলো আমার আমি বশে নাই মোর (পাগল) আঁখির নেশায়॥

Transliteration in English

sai nadir dhare bakul talay subas shital chay
      (sakhi) akul tahar akhi duti kahar pane chay॥

sai ja na lo daraye, kata bidheche mor paye
tora dara sakhi kshanek, (sakhi) oki hasis ken hay॥

amar kalsiti je bhari, dale bedheche mor shari
tora balis chale heri ore (olo) chi chi eki day!

jadi herei thaki ore, tora dushis ken more
olo amar ami bashe nai mor (pagal) akhir neshay॥