অনুভবে কল্পনাতে

দেখা হয়েছে: 2.1K

শিল্পী: মনি জামানঅ্যালবাম: অনুভবেবিভাগ: ব্যান্ড

Bangla Lyrics

অনুভবে কল্পনাতে যে মিশে রও
হাসির ঝলকে তুমি রজনীগন্ধা ফোঁটাও
উদাসী মন শুধু তোমার পানে চেয়ে রয়
ভাবনা গুলো শুধু তোমার ছবি এঁকে যায়

হায়রে এ কোন সুখ আমার
বিভোর তোমার স্বপনে
কখনো আগে বুঝিনি
ভালবাসা কারে কয়

অন্ত যাওয়া বিকেলে
একাকী দাঁড়িয়ে ছিলে
বৃষ্টিতে কি যে মায়া ছিল
ভালবাসা কেড়ে নিলে

আলো আঁধারিতে লাগছিল তোমাকে
স্রষ্টার গড়া কোনো প্রতিমা যেন

লজ্জার মায়ার জাল আনমনে ছিন্ন করে
ভালবাসা দিলে দু হাতে ভরে
গোপনে বিজনে সুখ আমাকে পেয়ে
ইন্দ্র জালের মোহে জড়িয়ে ধরে

Transliteration in English

onubhbe kalpnate je mishe rao
hasir jhalke tumi rajnigndha photao
udasi man shudhu tomar pane cheye ray
bhabna gulo shudhu tomar chabi eke jay
hayre e kon sukh amar
bibhor tomar sbapne
kakhno age bujhini
bhalbasa kare kay
ont jaoa bikele
ekaki dariye chile
brishtite ki je maya chil
bhalbasa kere nile
alo adharite lagchil tomake
srashtar gara kono pratima jen
lajjar mayar jal anamne chinn kare
bhalbasa dile du hate bhare
gopne bijne sukh amake peye
indr jaler mohe jariye dhare