সোনার মেয়ে! সোনার মেয়ে
দেখা হয়েছে: 0
Bangla Lyrics
সোনার মেয়ে! সোনার মেয়ে!
তোমার রূপের মায়ায় আমার নয়ন- ভুবন গেল ছেয়ে’।।
ঝরে তোমার রূপের ধারা-
চন্দ্র জাগে তন্দ্রাহারা,
আকাশ-ভরা হাজার তারা তোমার মুখে আছে চেয়ে’।।
কোন গ্রহ-লোক ব্যথায় ভ’রে
কোন অমরা শূন্য ক’রে
(ওগো) রাখলে চরণ ধরার পরে রঙ-সায়রের রঙের নেয়ে।
শিল্পী আকেঁ তোমার ছবি
তোমারি গান গাহে কবি
নিশীথিনী হারিয়ে রবি চাঁদ হাতে পায় তোমায় পেয়ে।।
Transliteration in English
sonar meye! sonar meye! tomar ruper mayay amar nayan- bhuban gel cheye’।। jhare tomar ruper dhara- chandr jage tandrahara, akash-bhara hajar tara tomar mukhe ache cheye’।। kon grah-lok bjathay bh’re kon omra shunj k’re (ogo) rakhle charan dharar pare rang-sayrer ranger neye। shilpi ake tomar chabi tomari gan gahe kabi nishithini hariye rabi chad hate pay tomay peye।।