স্বপ্নে দেখি একটি নতুন ঘর

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

স্বপ্নে দেখি একটি নতুন ঘর
তুমি আমি দু’জন প্রিয় তুমি আমি দু’জন।
বাহিরে বকুল-বনে কুহু পাপিয়া করে কুজন।।

আবেশে ঢুলে’ ফুল-শয্যায় শুই
মুখ টিপে হাসে মল্লিকা যুঁই
কানে কানে গানে গানে কহে ‘চিনেছি উতল সমীরণ’।।

পূর্ণিমা চাঁদ কয়, গান আর সুর, চঞ্চল ওরা দু’জন
প্রেম-জ্যোতি আনন্দ-আঁখিজল, ছল ছল ওরা দু’জন।

মৌমাছি কয়, গুন্‌ গুন্‌ গান গাই
মুখোমুখি দু’জনে সেইখানে যাই
শারদীয়া শেফালি গায়ে পড়ে কয় –
‘ব্রজের মধুবন – এই তো ব্রজের মধুবন’।।

Transliteration in English

sbapne dekhi ekti natun ghar
     tumi ami du’jan priy tumi ami du’jan।
bahire bakul-bane kuhu papiya kare kujan।।

abeshe dhule’ phul-shajjay shui
mukh tipe hase mallika jui
kane kane gane gane kahe ‘chinechi utal samiran’।।

purnima chad kay, gan ar sur, chanchal ora du’jan
prem-jjoti anand-akhijal, chal chal ora du’jan।

moumachi kay, gun gun gan gai
mukhomukhi du’jane seikhane jai
shardiya shephali gaye pare kay –
‘brajer madhuban – ei to brajer madhuban’।।

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“স্বপ্নে দেখি একটি নতুন ঘর” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।