সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ এসেছে ফিরে

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ এসেছে ফিরে
ভেসে আকুল অশ্রুনীরে।
আজ মদিনার গোলাপ বাগে বাতাস বহে ধীরে
ভেসে আকুল অশ্রুনীরে।।

তপ্ত বুকে আজ সাহারার
উঠেছে রে ঘোর হাহাকার
মরুর দেশে এলো আঁধার শোকের বাদল ঘিরে।।

চবুতরায় বিলাপ করে কবুতরগুলি খোঁজে নবীজীরে।
কাঁদিছে মেষশাবক, কাঁদে বনের বুলবুলি গোরস্থান ঘিরে।
মা ফাতেমা লুটিয়ে প’ড়ে
কাঁদে নবীর বুকের পরে
আজ দুনিয়া জাহান কাঁদে কর হানি শিরে।।

[তিরোভাব] সেই রবিয়ল আউয়ালেরই চাঁদ
তাল : বৈতালিক
আদি রেকর্ডিং : ১৯৩৭
কথা ও সুর : কাজী নজরুল ইসলাম
শিল্পী : আব্বাসউদ্দীন আহমদ ও মহম্মদ কাশেম (কে মল্লিক)

Transliteration in English

sei rabiyal auyalerai chad eseche phire
    bhese akul oshrunire।
aj madinar golap bage batas bahe dhire
bhese akul oshrunire।।

tapt buke aj saharar
utheche re ghor hahakar
marur deshe elo adhar shoker badal ghire।।

chabutray bilap kare kabutarguli khoje nabijire।
kadiche meshshabak, kade baner bulbuli gorsthan ghire।
ma phatema lutiye p’re
kade nabir buker pare
aj duniya jahan kade kar hani shire।।

[tirobhab] sei rabiyal auyalerai chad
tal : boitalik
adi rekrding : 1937
katha o sur : kaji najrul islam
shilpi : abbasauddin ahamad o mahammad kashem (ke mallik)