শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ

দেখা হয়েছে: 0

Bangla Lyrics

শিউলি ফুলের মালা দোলে শারদ-রাতের বুকে ঐ
এমন রাতে একলা জাগি সাথে জাগার সাথি কই।

বকুল বনে এক্‌লা পাখি,
আকুল হ’ল ডাকি’ ডাকি’,
আমার প্রাণ থাকি’ থাকি’ তেমনি কেঁদে১ ওঠে সই।।

কবরীতে করবী ফুল পরিয়া প্রেমের গরবিনী
ঘুমায় বঁধু-বাহু পাশে, ঝিমায় দ্বারে নিশীথিনী।
ডাকে আমায় দূরের বাঁশি কেমনে আজ২ ঘরে রই।।

Transliteration in English

shiuli phuler mala dole sharad-rater buke oi
    eman rate ekla jagi sathe jagar sathi kai।

bakul bane ekla pakhi,
akul h’l daki’ daki’,
amar pran thaki’ thaki’ temni kede1 othe sai।।

kabrite karbi phul pariya premer garbini
ghumay badhu-bahu pashe, jhimay dbare nishithini।
dake amay durer bashi kemne aj2 ghare rai।।