রিনিকি ঝিনিকি ঝিনিরিনি রিনি ঝিনিঝিনি বাজে পায়েলা বাজে
দেখা হয়েছে: 1
Bangla Lyrics
রিনিকি ঝিনিকি ঝিনিরিনি রিনি ঝিনিঝিনি বাজে পায়েলা বাজে
নওল কিশোরী ধায় অভিসারে ভবন তেয়াগি’ বন-মাঝে।।
বারণ করে তায়
লতিকা ধরি’ পায়
ভাব-বিলাসিনী না মানে গুরুজন-ভয় লাজে।।
আবেশ বিহ্বল এলোমেলো কুন্তল ছায়া-নটিনী চলে
মধুকর গুঞ্জে মাধবী কুঞ্জে কুসুম দীপালি জ্বলে।
সে রূপ হেরি’ হায়
মুরলী থামিয়া যায়
পথ-ভোলা শশী কাননে এলো যেন রাধা-সাজে।।
Transliteration in English
riniki jhiniki jhinirini rini jhinijhini baje payela baje naol kishori dhay obhisare bhaban teyagi’ ban-majhe।। baran kare tay latika dhari’ pay bhab-bilasini na mane gurujan-bhay laje।। abesh bihbal elomelo kuntal chaya-natini chale madhukar gunje madhbi kunje kusum dipali jbale। se rup heri’ hay murli thamiya jay path-bhola shashi kanne elo jen radha-saje।।
সচরাচর জিজ্ঞাসা (FAQ)
“রিনিকি ঝিনিকি ঝিনিরিনি রিনি ঝিনিঝিনি বাজে পায়েলা বাজে” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।