যদি শালের বন হ’ত শালার বোন

দেখা হয়েছে: 1

Bangla Lyrics

যদি শালের বন হ’ত শালার বোন,
ক’নে বউ হ’ত ঐ গৃহেরই কোণ,
ছেড়ে যেতাম না গো শালার বোন,
আমি থাকতাম পড়ে সদা, খেতাম না গো, শালার বোনথ –

বনে হারিয়ে যেতাম,
শালার বোন ঐ বৃন্দাবনে না হয় চারিয়ে যেতাম –
দাদা গো, ওগো দাদা –

আর মাকুন্দ হত যদি কুন্দবালা,
হ’ত দাড়িম্ব সুন্দরী দাড়িওয়ালা,
আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার –
জয়নাথ তরকনাথ বলে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে,
বাবা দুগ্‌গা ব’লে আমি ঝুলে যে পড়তাম দাড়ি ধ’রে তার –
দাদা গো, ওগো দাদা –

আহা বাচ্চা হইত যদি চৌবাচ্চায়
নিতি পানকৌড়ি হ’য়ে ডুবে থাকিতাম তায়,
যদি দামড়ার ল্যাজ হ’ত কুন্তল দাম
বেণী রূপে ল্যাজ ধ’রে মাঠে দাঁড়াতাম – ঘুরে যে বেড়াতাম, তার
আমি ল্যাজ ধ’রে ঘুরে যে বেড়াতাম, দাদা গো –

যদি ভাগ্যগুণে এক মিলিল শালী –
বাবা বিশাল বপু তার সে যে বিশালী,
ওযে শালী নয় শালী নয়, শাল্মলী তরু সম
সে যে বিশালী গো, শাল্মলী তরু সম সে যে বিশালী গো, –

আহা চিম্‌টি শালীর হ’ত বাবলা কাঁটা,
হ’ত শর-বন তার খ্যাংড়া ঝ্যাঁটা
খ্যাংড়া মেরে বিষ ঝেড়ে যে দিত গো –

Transliteration in English

jadi shaler ban h’t shalar bon,
k’ne bau h’t oi griherai kon,
chere jetam na go shalar bon,
ami thaktam pare sada, khetam na go, shalar bonath –

bane hariye jetam,
shalar bon oi brindabne na hay chariye jetam –
dada go, ogo dada –

ar makund hat jadi kundbala,
h’t darimb sundri darioala,
ami jhule je partam dari dh’re tar –
jaynath taraknath bale ami jhule je partam dari dh’re,
baba dugga b’le ami jhule je partam dari dh’re tar –
dada go, ogo dada –

aha bachcha hait jadi choubachchay
niti pankouri h’ye dube thakitam tay,
jadi damrar ljaj h’t kuntal dam
beni rupe ljaj dh’re mathe daratam – ghure je beratam, tar
ami ljaj dh’re ghure je beratam, dada go –

jadi bhagjgune ek milil shali –
baba bishal bapu tar se je bishali,
oje shali nay shali nay, shalmli taru sam
se je bishali go, shalmli taru sam se je bishali go, –

aha chimti shalir h’t babla kata,
h’t shar-ban tar khjangra jhjata
khjangra mere bish jhere je dit go –

সচরাচর জিজ্ঞাসা (FAQ)

“যদি শালের বন হ’ত শালার বোন” গানটি কি ইংরেজি (Romanized) হরফে পাওয়া যাবে?
হ্যাঁ। উপরে পাশাপাশি বাংলা লিরিক্সের সাথে সম্পূর্ণ ইংরেজি হরফে transliteration দেওয়া আছে। সকল বাংলা গানের লিরিক্স আর্কাইভ ব্রাউজ করতে পারেন।